1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

‘আওয়ামী লিগ’ নামে নিবন্ধন চেয়ে নতুন দলের আবেদন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

‘আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা পড়েছে।উজ্জল রায় নামে এক ব্যক্তি সোমবার (২৪ মার্চ) ইসির সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করেন।

নিবন্ধন আবেদনে দেখা যায়, ‘আওয়ামী লিগ’ নামের ওই রাজনৈতিক দলের প্রতীক হিসেবে নৌকা অথবা ইলিশ চেয়েছেন আবেদনকারী। দলের কার্যালয়ের ঠিকানায় ‘বঙ্গবন্ধু এভিনিউ’ উল্লেখ করা হয়েছে। তবে সেখানে সড়ক বা বাড়ি নম্বর উল্লেখ নেই।

দল গঠনের তারিখ হিসেবে ২৪ মার্চ উল্লেখ রয়েছে। পাশাপাশি দলের যে কমিটি রয়েছে তার মেয়াদ ৩০ এপ্রিল শেষ হবে বলেও উল্লেখ করা হয়েছে। তবে কোন সালের ৩০ এপ্রিল সে বিষয়ে কিছু বলা হয়নি।

দলের নিবন্ধন চেয়ে আবেদন করা উজ্জ্বল রায় নিজেকে সভাপতি হিসেবে উল্লেখ করেছেন। তার বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে। বাবার নাম নরেশ চন্দ্র রায়, মা পারুল রায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি