1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি কী বার্তা দি‌তে হঠাৎ দি‌ল্লি গে‌লেন দীনেশ ত্রিবেদী? ‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’

ময়মনসিংহে কাভার্ড ভ্যানচাপায় স্বামী-স্ত্রী নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

ময়মনসিংহে দ্রুতগতির কাভার্ড ভ্যানচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ময়মনসিংহ সদর উপজেলার চুরখাই মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আব্দুল হেকিম (৮০) ও তার স্ত্রী আজমলা খাতুন (৬৫)। তারা ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের পাড়াইল গ্রামের বাসিন্দা।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান শফিক জানান, আব্দুল হেকিম ও তার স্ত্রী চুরখাই মোড় এলাকায় মহাসড়ক পারাপারের চেষ্টা করছিলেন। এ সময় দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

ওসি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। সেই সঙ্গে বতর্মানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি