1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

বিনিয়োগ সম্মেলনে স্টারলিংকের সেবা দেবে বিএসসিএল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

ঢাকায় আগামী ৭ এপ্রিল থেকে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। এ সম্মেলনে স্টারলিংকের ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে বলে জানিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। স্টারলিংকের ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহারের কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড।

সম্মেলনে ৫০টিরও বেশি দেশের ৫৫০ জন বিদেশি বিনিয়োগকারী অংশ নেবেন। এর বড় অংশই চীনের বিনিয়োগকারী। এ ছাড়া যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও ভারতের বিনিয়োগকারীরা আসবেন।

বাংলাদেশ থেকে ২ হাজারের বেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। তবে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৯ এপ্রিল। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অনুষ্ঠানের উদ্বোধন করবেন। এদিন স্টারলিংকের ইন্টারনেটের পরীক্ষামূলক ব্যবহার শুরু হবে।

এই ইন্টারনেট সেবা ব্যবহার করে ৯ এপ্রিল থেকে সম্মেলনের সব ইভেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ সম্প্রচার হবে। এতে কারিগরি সহায়তা দেবে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

কারিগরি সহায়তার বিষয়ে জানতে চাইলে বিএসসিএলের মুখপাত্র ওমর হায়দার বলেন, স্টারলিংক যেন বাংলাদেশে দ্রুত ইন্টারনেট সেবা শুরু করতে পারে তার জন্য সহায়তা করতে প্রস্তুত বিএসসিএল। বিএসসিএলের নিজস্ব গ্রাউন্ড স্টেশন, নিজস্ব কর্মী দিয়ে স্যাটেলাইট অপারেট করার অভিজ্ঞতাসহ সব ধরনের কারিগরি সক্ষমতা রয়েছে।

তিনি আরও বলেন, কিছুদিন আগে আমরা বিএসসিএলের ছাদে স্টারলিংকের হোম কিট এবং এন্টারপ্রাইজ কিট টেস্ট করেছি। হোম কিটে বেশ সিগনিফিকেন্ট ডাটা রেটও পাওয়া গেছে। বিনিয়োগ সম্মেলনেও আমরা পরীক্ষামূলকভাবে স্টারলিংকের কানেক্টিভিটি ফ্যাসিলিটেট করব।

উল্লেখ্য, সম্মেলনের উদ্দেশ্য নিয়ে আয়োজকরা জানান, বিদেশিদের কাছে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সরেজমিনে তুলে ধরার মাধ্যমে বিদেশি বিনিয়োগ বাড়ানো এই আয়োজনের প্রধানতম উদ্দেশ্য। এই আয়োজনের মাধ্যমে দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য একটি বিনিয়োগ পাইপলাইন তৈরি হবে।

আয়োজকরা আরও জানান, চার দিনব্যাপী সম্মেলনের প্রথম দুই দিন অর্থাৎ ৭ ও ৮ এপ্রিল বিদেশি বিনিয়োগকারীরা ঢাকার বাইরে থাকবেন। এর মধ্যে ৭ এপ্রিল চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন। ৮ এপ্রিল তারা নারায়নগঞ্জের আড়াইহাজারে জাপান অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি