1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

তামিমের শারীরিক অবস্থার সবশেষ যা জানা গেল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ মার্চ, ২০২৫

শাইনপুকুরের বিপক্ষে ডিপিএলের ম্যাচের আগে থেকেই অস্বস্তিতে ভুগছিলেন তামিম ইকবাল। টসে জিতে ব্যাটিং নিয়েছিল শাইনপুলুর। তবে মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল আর ফিল্ডিং করতে নামেননি। ড্রেসিংরুমে ফিরেই নিজের অস্বস্তির কথা জানান।

একপর্যায়ে অবস্থা গুরুতর হলে ঢাকায় আনার পরিকল্পনা করা হয়। সেই উদ্দেশে বিকেএসপির মাঠে নেয়া হয়েছিল হেলিকপ্টার। তবে তামিমকে তাৎক্ষণিকভাবে ঢাকায় আনাও সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সাভারে ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে নেয়া হয়েছে তাকে।

সবশেষ তথ্য বলছে, তামিমের হার্টে এনজিওগ্রাম হয়েছে। তাতে ব্লক ধরা পড়েছে। তবে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট জানালেন, তামিমের অবস্থা আগের থেকে উন্নতি হয়েছে। সারভাইভ করে গিয়েছে।

এর আগে তামিম ইকবালের অবস্থা নিয়ে যোগাযোগ করা হয় ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের সঙ্গে। জবাবে তিনি জানিয়েছিলেন, সাভারের ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তামিম ইকবালকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি