1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১১:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এনআইডিতে একাধিক স্ত্রীর নাম যুক্ত করার বিষয়ে আলোচনা হয়েছে

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১০ মার্চ, ২০২৫

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ডাকনাম ও একাধিক স্ত্রীর নাম যুক্ত করার বিষয়ে প্রাথমিক আলোচনা করেছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। আজ সোমবার দুপুরে গণমাধ্যমকে নিজ দপ্তরে এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর।

এনআইডি সংশোধনের প্রচুর আবেদন আসছে উল্লেখ করে মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেন, সেই আবেদনগুলোতে দেখা যাচ্ছে, অনেক ব্যক্তির ‘ডাকনাম’ পাওয়া যাচ্ছে না। সে কারণে অনেক ক্ষেত্রে সেটা (সমস্যার) সমাধান করা যাচ্ছে না। এ জন্য কালকে (গতকাল রোববার) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ এটা নিয়ে যখন বসেছিল, তখন আলোচনায় প্রাথমিক একটা চিন্তা এরকম হয়েছে যে বাংলাদেশে প্রচুর মানুষ ডাকনাম আলাদাভাবে ব্যবহার করেন। সে ক্ষেত্রে এনআইডির ২ নম্বর ফরমে ডাকনাম নিয়ে আসা যেতে পারে, যা সম্ভবত অনেক লোককে আইডেন্টিফাই (চিহ্নিত) করতে সহায়তা করবে।

অনেক সময় কোনো কোনো নারী এসে তাঁর নাম স্বামীর এনআইডিতে দ্বিতীয় স্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করতে বলেন বলেও জানান মহাপরিচালক হুমায়ুন কবীর। তিনি বলেন, ‘কিন্তু আমরা এটা তো সুয়োমোটো (স্বতঃপ্রণোদিত হয়ে) করতে পারি না। আমরা যদি ২ নম্বর ফরমে, একাধিক স্ত্রী যদি কারও থাকে, যদি সেই নামটা আগেই সংরক্ষণ করে নিই, বা সংরক্ষণ করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে হয়তো ওই প্রবলেমটা আর থাকবে না। এ জন্য আমরা ২ নম্বর ফরমে এটা রাখার যায় কিনা, এটা নিয়ে আলোচনা করেছি প্রাথমিকভাবে।’

নির্বাচন কমিশন, সচিবালয় বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুমোদন করলে একাধিক স্ত্রীর নাম এনআইডির ২ নম্বর ফরমে অন্তর্ভুক্ত করা যাবে বলেও উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি