1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

প্রশাসনের সুলভ মূল্যে হাটে ক্রেতাদের ভিড়

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে ঈশ্বরগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুলভ মূল্যে হাট বসানো হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে রমজানের প্রথমদিন থেকে ২৫ টি সুলভ মূল্যে দোকান বসানো হয়। বাজার দর হতে কম মূল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে ক্রেতারা দোকানে ভিড় জমাচ্ছেন। স্থানীয় প্রশাসনের উদ্যোগে বসানো এই হাটে বাজারের চেয়ে কম দামে পণ্য বিক্রি করা হচ্ছে। ফলে নিম্ন আয়ের মানুষ সহজেই তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারছেন। এই হাটে প্রতি দিন শত শত মানুষ ভিড় করছেন।

সরেজমিন সুলভ মূল্যের বাজার ঘুরে দেখা যায়, ৪৫ টাকা মূল্যের শসা ৩৫ টাকা, ৪৫ টাকার ডিম ৩৫ টাকায়, ৩৫০ টাকার কমলা ৩২০ টাকায়, ২৫০ টাকার খেজুর ২২০ টাকায়, ১১০ টাকার ছোলা ৯৮ টাকায়, ১৩০ টাকার চিনি ১২৫ টাকায়, ৫০ টাকার লেবু ৩০ টাকায়, প্রতি পিস আনারস ৩০ টাকার স্থলে ২০ টাকায় বিক্রি হচ্ছে।

সুলভ মূল্যের বাজারের পণ্য কিনতে আসা ক্রেতা এমদাদুল্লাহ জানান, বাজারে দ্রব্য মূল্যের যে উর্দ্ধগতি বিরাজ করছে সেই মুহুর্তে এই সুলভ মূল্যের বাজারটি নিন্ম আয়ের মানুষ সহ সকলের জন্য আশীর্বাদ স্বরূপ। বাজার থেকে সুলভ মূল্যে পণ্য কিনতে পেরে ভালো লেগেছে। তবে বাজারে তেল ও গোশত বিক্রির ব্যবস্থা করলে আরো ভালো হত।

উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, দোকানে রোজা উপলক্ষ্যে মাংস শাক সবজি বিক্রয় করার জন্য উদ্যোক্তাদের আহবান জানাতে প্রাণিসম্পদ ও কৃষি কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়েছে। কোনো ধরনের মুনাফা না করে, শুধু কেনা দামে পণ্য বিক্রি করা হবে এই হাটে। বাজারে বিক্রেতাদের কোন খাজনা দিতে হবে না। আর পুরো রমজান মাস জুড়েই নিম্ন আয়ের মানুষ সহ সকলের জন্য এই বাজার চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি