1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযান, নিহত ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় পাঁচজনকে আটক করা হয়। উদ্ধার করা হয়েছে কয়েক রাউন্ড গুলি, একটি বিদেশি পিস্তল ও চাপাতি। বুধবার মধ্য রাতে মোহাম্মদপুরের বসিলার ৪০ ফিট এলাকায় এ ঘটনা ঘটে।

মোহাম্মদপুর থানার ওয়্যারলেস অপারেটর আব্দুর রব গণমাধ্যমকে জানান, দুজন নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জানা গেছে, যৌথবাহিনীর নিয়মিত টহলের সময়ে কয়েকজন অস্ত্রধারী যৌথবাহিনীর সদস্যদের ওপর গুলি চালায়। এ সময় যৌথবাহিনী পালটা গুলি চালালে দুজন নিহত হয়। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে একটি বাড়িতে ঢুকে পড়ে সন্ত্রাসীরা। আত্মসমর্পণ করতে বলা হলেও তাতে সাড়া না দিয়ে যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে বাড়ির ভেতর প্রবেশ করে অস্ত্র-গুলিসহ ৫ সন্ত্রাসীকে আটক করা হয়। উদ্ধার করা হয় দু’জনের মরদেহ।

মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান বলেন, ‘আমরা পাঁচজনকে আটক করি। এরপর তাদের নিয়ে আমরা বাসার ছাদে উঠি। সেখানে গিয়ে রক্তাক্ত দুটো বডি দেখতে পাই। তাদের একজনের হাতে পিস্তল, আরেকজনের হাতে চাপাতি দেখতে পাই। তাদের সঙ্গে আরও একাধিক লোক ছিল, যারা বাসার বিভিন্ন দিক দিয়ে পালিয়ে যায়।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি