1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

নজরুল বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে নারী শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মাঝরাতে আত্মহত্যার চেষ্টা করেছেন ফোকলোর বিভাগের এক নারী শিক্ষার্থী। মঙ্গলবার দিনগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন চারুদ্বীপের একটি মেসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, মেয়েটি ফোকলোর বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। মাঝরাতে প্রেমঘটিত বিষয় নিয়ে প্রেমিককে ভিডিও কলে রেখে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে আশেপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়।

প্রথমে ত্রিশালের প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে সুইসাইডাল কেসের জন্য সরকারি হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে মেয়েটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। বর্তমানে সে হাসপাতালে অনেকটা সুস্থ আছে। তবে সে ৪৮ ঘণ্টা ডাক্তারের অবজারভেশনে থাকবে।’

এদিকে, ভিডিও কলে প্রেমিকার আত্মহত্যার চেষ্টা দেখে অগ্নি-বীণা হল থেকে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করেন প্রেমিকও। এ সময় তিনি অজ্ঞান হয়ে যান। তবে বর্তমানে তিনিও স্বাভাবিক আছেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি