1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাসান মাহমুদ গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ জুয়েলকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শুক্রবার দুপুরে নান্দাইল পৌর সদরের নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। উপজেলা মহিলা দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাহমিনা বেগম রিপার স্বামী মো. রফিকুল ইসলাম ভূঁইয়াকে কুপিয়ে জখমের মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মামলার এজাহারভুক্ত প্রধান আসামি হাসান মাহমুদ জুয়েল। এ ছাড়া একাধিক মামলার আসামি পলাতক আসামি তিনি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন হাসান মাহমুদ জুয়েল। আজ শুক্রবার নান্দাইল পৌর সদরের নিজ বাসায় আসার খবর পেয়ে নান্দাইল মডেল থানা-পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি