1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বারিধারায় গাড়ির শোরুমে ঢুকে গেল তেলের লরি, যুবক নিহত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

রাজধানীর ভাটারা-নতুনবাজার এলাকায় তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির শোরুমে ঢুকে এক পথচারী যুবক মারা গেছেন। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে ভাটারা থানার বারিধারা জে ব্লকে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ওই যুবককে পথচারীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক পৌনে ৫টার দিকে মৃত ঘোষণা করেন। তাঁর বয়স আনুমানিক (২৬) বছর।

পথচারী মো. হৃদয় বলেন, বেলা আনুমানিক ২টার দিকে একটি তেলের লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ির শোরুমে ঢুকে যায়। এরপর ফুটপাতে ওই যুবককে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে ভাটারা থানা-পুলিশ ওই যুবককে হাসপাতালে নিয়ে যেতে বলে। প্রথমে তাঁকে স্থানীয় উপশম হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে মারা যান তিনি। তবে ওই যুবকের পরিচয় জানতে পারিনি।

ভাটারা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম রিপন বলেন, দুপুরে বাড্ডাগামী পদ্মা ওয়েল কোম্পানির একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুরাতন গাড়ির শোরুমে ঢুকে যায়। এতে এক পথচারী চাপা পড়ে। পরে তাঁকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে মারা যান। তবে ঘটনার পরপরই তেলের লরিটি জব্দ এবং এর চালককে আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি