1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মজিবুর গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

উত্তরা পূর্ব থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমানকে উত্তরা এলাকায় নির্বিচার হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।

এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী তামিম হাসান বলেন, মজিবুর রহমানকে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে উত্তরা এলাকায় পুলিশের গুলিতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। মজিবুর রহমান সেই সময় উত্তরা পূর্ব থানার ওসির দায়িত্বে ছিলেন।

২ আগস্ট তাকে বদলি করা হয় এবং শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলমকে উত্তরা পূর্ব থানার ওসির দায়িত্ব দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি