1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ড. ইউনূসের সঙ্গে কাচ্চি খেতে চান ময়ূখ

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের পর এবার ড. ইউনূসের ইন্টারভিউ নিতে চান ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন। তবে এবার শুধু ইন্টারভিউই নয়, এক সঙ্গে বসে খেতে চান কাচ্চি, পায়েস ও পিঠা।

ভারতীয় গণমাধ্যম রিপাবলিক বাংলার উপস্থাপক ও স্ক্রিপ্ট রাইটার ময়ূখ রঞ্জন ঘোষ। বাংলাদেশের অনেকে মজা করে তাকে হকার সাংবাদিক বলেও ডাকেন। এবার সেই সাংবাদিকের মুখোমুখি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

জবাব চায় বাংলা নামের এদিনের টকশোতে উঠে আসে বাংলাদেশের বিভিন্ন ইস্যু। প্রশ্ন করা হয়, ডাস্টবিনে শেখ হাসিনার ছবি, চিন্ময় কৃষ্ণ দাস, সেন্টমার্টিন বিক্রিসহ গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে। ঠান্ডা মাথায় সব প্রশ্নের জবাব দেন প্রেস সচিব। অবশ্য অন্য দিনের মতো এদিন খুব একটা উত্তেজিত হয়ে ছোটাছুটি করতে দেখা যায়নি ময়ূখকে।

আলোচনার এক পর্যায়ে প্রেস সচিব ময়ূখকে বাংলাদেশে আসার দাওয়াত দেন। মুখে মুখে না শুনে সরেজমিনে বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের কথা বলেন। এ সময় ময়ূখ বলেন তিনি আসবেন। বাংলাদেশে এসে, কাচ্চি, পায়েস ও পিঠা খেতে চান। এসব খেতে খেতে ড. ইউনূসের ইন্টারভিউ করতে চান।

আগে এই রিপাবলিক বাংলা চ্যানেলের নাম-গন্ধ খুব একটা শোনা না গেলেও ৫ আগস্টের পর থেকেই বাংলাদেশের সবাই চিনতে শুরু করে এই চ্যানেলটি। কারণ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত বিভ্রান্তিকর আর মিথ্যা তথ্য ছড়িয়ে যাচ্ছে রিপাবলিক বাংলা। যা ময়ূখকে সরাসরি বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি