1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

চট্টগ্রামে অনুষ্ঠিত হলো প্রাইমারি হিপ আর্থ্রোপ্লাস্টি ওয়ার্কশপ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

আজ দ্য পেনিনসুলা চট্টগ্রাম -এ বহুল প্রতীক্ষিত প্রাইমারি হিপ আর্থ্রোপ্লাস্টি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশের শীর্ষস্থানীয় অর্থোপেডিক সার্জন এবং বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটি চট্টগ্রাম চ্যাপ্টার আয়োজিত এই কর্মশালায় হিপ প্রতিস্থাপন সার্জারির সর্বশেষ অগ্রগতি এবং কৌশল সম্পর্কে আলোচনা করা হয়।

ডাঃ ইকবাল হোসেন এই অনুষ্ঠানের আহ্বায়ক ছিলেন। উক্ত অনুষ্ঠানে অতিথি ফ্যাকাল্টি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সভাপতি ডাঃ এম আমজাদ হোসেন; এভারকেয়ার হাসপাতাল ঢাকার আর্থ্রোস্কোপি ও আর্থ্রোপ্লাস্টি সার্জন, কোঅর্ডিনেটর এবং সিনিয়র কনসালটেন্ট, অর্থোপেডিক্স বিভাগ, ও বাংলাদেশ আর্থ্রোপ্লাস্টি সোসাইটির সেক্রেটারি জেনারেল, ডাঃ এম আলী; ডাঃ আনিসুর রহমান হাওলাদার; ট্রেজারার, বিএএস, বৈজ্ঞানিক সম্পাদক ডাঃ হাসান মাসুদ; বিএএস-এর সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ ওয়াকিল আহমেদ; যোগাযোগ সম্পাদক, ডাঃ পারভেজ আহসান।

এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামের অর্থোপেডিক্স ও জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ রাহুল ভান, কনসালটেন্ট, ডাঃ জাবেদ জাহাঙ্গীর তুহিন, এবং ডাঃ খালেদ বিন ইসলাম ফ্যাকাল্টি হিসেবে অংশগ্রহণ করেন। অন্যান্য ফ্যাকাল্টি সদস্যদের মধ্যে ছিলেন ডাঃ চন্দন কুমার দাস, ডাঃ মোহাম্মদ কায়সারুল মতিন এবং ডাঃ মাহমুদুর রহমান। এই কর্মশালার লক্ষ্য ছিল চট্টগ্রামে প্রাইমারি হিপ আর্থ্রোপ্লাস্টি কৌশলগুলির উন্নতি করা, যা সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফল হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি