1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর

ইজতেমায় গেলেন হাসনাত আবদুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

বিশ্ব ইজতেমায় গেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ইজতেমা ময়দানের বিদেশি মেহমানদের (গেইট-২) দিয়ে তারা প্রবেশ করেন।

ময়দানে থেকে তাদের অভ্যর্থনা জানান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শূরায়ে নেজামের আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী মাহফুজ হান্নান।

ময়দানে প্রবেশের পর তারা মুসল্লিদের সঙ্গে খাওয়া দাওয়া করেন। এরপর তারা ইজতেমা ময়দান পরিদর্শন করেন।

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর জেলা কমিটির যুগ্ম সদস্য সচিব মো. রায়হান আহমেদ, যুগ্ম সংগঠক মাহমুদুর রহমান রিফাত, যুগ্ম সংগঠক শেখ সাব্বিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ শুরু হয়েছে বৃহস্পতিবার (৩১ জানুয়ারি)। রোববার (০২ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হবে প্রথম পর্ব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি