1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

আলোচিত মাফলারটি বিক্রির ঘোষণা দিলেন প্রেসসচিব

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

এবার ‍সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত সেই মাফলারটি বিক্রির ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শনিবার নিজের ফেসবুকে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।

ওই পোস্টে প্রেসসচিব লিখেছেন, “আলোচিত ও সমালোচিত বারবেরি মাফলারটির আসল দাম ৮৬ হাজার ৬০০ টাকায় বিক্রি হবে। যেকোনো সহৃদয় ব্যক্তি ‘অভয়ারণ্য – বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’ এই টাকা দিয়ে মাফলারটি কিনতে পারবেন।”

পরিচয় গোপন রেখে কোনো আওয়ামী লীগের সমর্থক মাফলারটি কিনতে পারবেন বলে পোস্টে উল্লেখ করেন প্রেসসচিব। এ জন্য আওয়ামী লীগ সমর্থককে অবশ্য গুনতে হবে ৮৬ হাজার ৬০০ ডলার। মাফলারটি দুইবার ধোয়ার পর ক্রেতাকে মাফলারটি দেওয়া হবে বলেও জানান প্রেসসচিব।

প্রসঙ্গত, সম্প্রতি প্রেসসচিবের মাফলারের দাম ৮৬ হাজার ৬০০ টাকা এমন দাবিতে কিছু পোস্ট ব্যাপক ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

কেউ কেউ দাবি করেন, সরকারে যুক্ত হয়ে জনগণের ট্যাক্সের টাকায় এই মাফলার কিনেছেন তিনি।

এমন কিছু ফেসবুক পোস্ট নিজের প্রোফাইলে শেয়ারও করেন প্রেসসচিব। একটি পোস্টে তিনি লেখেন, আমার ব্যবহৃত মাফলারটির জন্য কেউ ৬০০ টাকা দিলেও আমি খুব খুশি হবো। এটা দিয়ে বঙ্গবাজার থেকে দুটি নতুন মাফলার কিনতে পারব।

এদিকে ফেসবুক ঘেঁটে দেখা যায়, তিনি শেখ হাসিনার পতনের অনেক আগেই এই মাফলারসহ তাঁর ছবি রয়েছে। গত বছরের ৩ এপ্রিল মাফলার গলায় কয়েকটি ছবি শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘রাজনীতিতে যোগ দেওয়ার ঠিক আগ মুহূর্তে!! আমি বুয়েটিয়ান না!! রাজনীতি করতে আমার কোনো বাধা নেই!!’

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি