1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ময়মনসিংহে আ.লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর সিরাজুলসহ গ্রেপ্তার ৪

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫

ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাগর হত্যা মামলায় আ.লীগ নেতা গোলাম ফেরদৌস জিল্লুসহ চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, মহানগর আ.লীগের সহসভাপতি ও আনন্দমোহন কলেজের সাবেক ভিপি গোলাম ফেরদৌস জিল্লু, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মেহেদী হাসান ও কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান মুক্তা।

কোতোয়ালি মডেল থানার ওসি সফিকুল ইসলাম খান বলেন, ৫ আগস্টের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলনে নগরীতে শহীদ সাগর হত্যাসহ তাদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি