1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

আমরা অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলাম বলেই ২৪’র আন্দোলন হয়েছে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, আমরা অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলাম বলেই ২৪-এর আন্দোলন হয়েছে, আমরা যা করতে পারিনি, তোমরা তা করে দেখিয়েছো। ভবিষ্যতেও তরুণ প্রজন্মরা কোনো অন্যায়কে ছাড় দেবে না।

শনিবার (২৫ জানুয়ারি) ঢাকার সাভারে গণস্বাস্থ্য কেন্দ্র অডিটরিয়ামে ২৪-২৫ জানুয়ারি দুদিনব্যাপী ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের আয়োজনে অষ্টাদশ জাতীয় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ছাত্র সমাজের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা দেখেছ ২০২৪ জুলাই বিপ্লব কেন হয়েছিল। বিগত সময়ের সরকার গত ৫০ বছর ধরে বাংলাদেশকে অপশাসনের দিকে নিয়েছিল, ১৫টি বছর তারা মিথ্যার রাজত্ব কায়েম করেছে, অন্যায়ের প্রশ্রয় দিয়ে দেশকে অর্থনৈতিকভাবে চুরমার করেছিল, দেশ উগ্রপুঁজিবাদের হাতে চলে যায়। এটাতো রাজনৈতিক দর্শন নয়।

উপদেষ্টা বলেন, জাগ্রত তরুণরাই এ দেশটাকে পরিবর্তন করতে পারবে, আজকের তরুণ প্রজন্ম ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভাকে কাজে লাগিয়েই ক্ষুধা-দারিদ্রমুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে পারবে, পুরো পৃথিবীকে পাল্টে দিতে পারবে। তেমনি তরুণদের একটি সংগঠন ইয়ুথ এন্ডিং হাঙ্গার প্রজেক্ট। এ প্রজেক্টের উপদেষ্টা দেশের স্বনামধন্য সামাজিক আন্দোলনের প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিত্ব ড. বদিউল আলম মজুমদারের একজন প্রতিশ্রুতিশীল সাহসী মানুষ। তার চিন্তার সঙ্গে, ভাবনার সঙ্গে, চলার পথে আমার অনেক মিল খুঁজে পাই।

উপদেষ্টা আরও বলেন, দারিদ্র্যকে আমাদের ভাবনা থেকে দূরে রাখতে হবে। দেশটাকে ভালোবেসে মেধা, গুণ দিয়ে তোমরাই পারবে দেশটাকে আমূল পরিবর্তন করে দিতে। সবাই মিলেই আমরা দেশটাকে গড়ব এ আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের উপদেষ্টা ড. বদিউল আলম মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ইয়ুথ এন্ডিং হাঙ্গারের ইন্টেরিয়র কান্ট্রি ডিরেক্টর গবেষক প্রশান্ত ত্রিপুরা। অনুষ্ঠানে অন্যানের মধ্যে ইয়ুথ এন্ডিং হাঙ্গার ঢাকা অঞ্চলের ইয়ুথ উপমা সাহা, রংপুর অঞ্চলের ইয়ুথ আরমান আরাফাত অনিক, চট্টগ্রাম অঞ্চলের ইয়ুথ আয়েশা সিদ্দিকা আরবি, রাজশাহীর অঞ্চলের ইয়ুথ তোছিরা পারভিন নিশি এবং সাতক্ষীরা অঞ্চলের ইয়ুথ নিয়াজ মোরশেদ নিজ নিজ অঞ্চলের সুশাসন ও সম্প্রীতি প্রতিষ্ঠায় তাদের কর্মকাণ্ড তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি