1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ঈশ্বরগঞ্জে ইউএনও’র সরকারি নম্বর ক্লোন করে টাকা দাবি

আরিফুল হক, ঈশ্বরগঞ্জ
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরশাদুল আহমেদের  সরকারি মোবাইল নম্বর, হোয়াটস্যাপ ও ফেসবুক আইডি ক্লোন (হ্যাক) করে টাকা দাবির ঘটনা ঘটেছে।
আজ(২৩ জানুয়ারি) বৃহস্পতিবার ২:৫৫ মিনিট  থেকে হ্যাকাররা স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিসহ মো. এরশাদুল আহমেদের পরিচত বিভিন্ন ব্যক্তির কাছে
হোয়াটসঅ্যাপ,মেসেঞ্জার এবং মোবাইলে  খুদে বার্তা পাঠিয়ে টাকা দাবি করে।
টাকা চাওয়ার বিষয়টি জানতে পেরে ইউএনও তার অফিসিয়াল ফেসবুক আইডি থেকে একটি সতর্কতামূলক পোস্ট দিয়েছেন ও থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
ইউএনও মো.এরশাদুল আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুর থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার অফিসিয়াল মোবাইল নম্বরটি ক্লোন করে বিভিন্ন লোকের কাছে উপজেলা নির্বাহী অফিসার পরিচয়ে টাকা দাবি করে। কিন্তু যাদের মোবাইলে বার্তা পাঠিয়ে টাকা চাওয়া হয়েছে, তারা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ফাঁদে পা দেননি।
তিনি আরও জানান, অনেকেই আমাকে টাকা চাওয়ার বিষয়ে অবগত করেছেন। পরে আমি তাৎক্ষণিকভাবে ফেসবুকে পোস্ট দিয়ে থানায় জিডি করি এবং সবাইকে সাবধান হওয়ার আহ্বান জানাই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি