1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

শেখ হাসিনার যোগসাজশে সীমান্তে ১৬০ স্থানে কাঁটাতারের বেড়া: রিজভী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

ফ্যাসিস্ট শেখ হাসিনার যোগসাজশে বাংলাদেশ সীমান্তের ১৬০টি জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (১৩ জানুয়ারি) সকালে এক দোয়া মাহফিলে সীমান্তে ভারতীয়দের অপকর্মের কথা তুলে ধরতে গিয়ে এ অভিযোগ করেন তিনি।

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী রিকশা ভ্যান-অটোরিকশাচালক শ্রমিক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় এ দোয়া মাহফিল হয়।

রিজভী বলেন, ‘শেখ হাসিনা ২০১০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতকে যে সুবিধা দিয়েছে- সে সুবিধার কারণে অসম যে কাজগুলো করেছে যেটা দুটি স্বাধীন দেশের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে করা যায়; সেটা না করে জোর করে কাঁটাতারের বেড়া লাগিয়েছে। আপনাদের আমরা বলে রাখি- ১৬০টি জায়গায় শেখ হাসিনার শুধু সুবিধা দেওয়ার কারণে আমাদের সার্বভৌমত্বকে দুর্বল করে কাঁটাতারের বেড়া দিয়েছে।’

তিনি বলেন, আমাদের সীমান্ত ৪ হাজারের ৬০০ কিলোমিটার। তার মধ্যে তিন হাজারের বেশি কিলোমিটারজুড়ে কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে। ৮৫৬ থেকে ৮৫৭ কিলোমিটার কাঁটাতারের বেড়া বাকি আছে। আন্তর্জাতিক যে নিয়ম-বিধি-বিধান, দুই দেশের মধ্যে চুক্তি হয়েছে এবং আলাপ-আলোচনা হয়েছে- সেটাও মানছে না। শূন্যরেখা থেকে ১৫০ গজ সীমানার মধ্যে কোনো উন্নয়ন পরিকল্পনা হবে না। করতে গেলেও দুদেশের মধ্যে আলাপ-আলোচনা করতে হবে। সেটাও না মেনে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে লালমনিরহাটসহ বিভিন্ন জায়গায়।

এর জন্য বাংলাদেশের সীমান্ত রক্ষীর প্রতিরোধের সঙ্গে জনগণ যে দাঁড়াতে পারে- এ দৃষ্টান্ত আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা করতে দেয়নি। ফ্যাসিজম দিয়ে, তার নির্দয়তা দিয়ে, তার নির্মমতা দিয়ে তিনি (শেখ হাসিনা) ভারতের সেবাদাস হয়ে কাজ করেছেন, বলেন তিনি।

বিএনপির এ নেতা বলেন, উনি (শেখ হাসিনা) একটা কথা বলতেন, নিজের দলের লোকদেরও বলেছেন যে, আমার দলের লোকদের মধ্যে অনেককে কেনা যায় কিন্তু শেখ হাসিনাকে কেনা যায় না। আরে আপনাকে তো সবার আগে কেনা যায়… ভারত আপনাকে সবার আগে কিনেছে… কেনার কারণে আপনার নিজের দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গৌরবকে আপনি পদদলিত করে ভারতকে অসম কাজ করার সুযোগ-সুবিধা দিয়েছেন।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রিকশা-ভ্যান-অটোরিকশাচালকদের ভূমিকা ও আত্মত্যাগ এবং আহত হওয়ার বীরত্বের কথাও স্মরণ করেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তাদের পাশে থাকার অঙ্গীকারের কথাও জানান রিজভী।

আলমগীর হোসেন মন্টুর সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুবুর রহমান সমুন, আবদুস সাত্তার পাটোয়ারিসহ অটোরিকশাভ্যান শ্রমিকরা বক্তব্য দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি