1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

বাকৃবিতে শিবিরের সভাপতি ফকরুল ও সেক্রেটারি ত্বোহা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৫ সালের জন্যে সভাপতি ও সেক্রেটারি নির্বাচন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (০৮ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন নব নির্বাচিত সভাপতি ফকরুল ইসলাম। রোববার (০৫ জানুয়ারি) সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত করা হয়।

ফকরুল ইসলাম বলেন, কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে অনুষ্ঠিত ভোটগ্রহণে তিনি সর্বাধিক ভোটপ্রাপ্ত হন। ফলাফল ঘোষণার পর শপথ পাঠ করান কেন্দ্রীয় ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।

নবনির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম ও সদস্যদের পরামর্শের ভিত্তিতে শাখা সেক্রেটারি হিসেবে আবু নাসির ত্বোহাকে মনোনীত করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে ত্বোহার নাম ঘোষণা করা হয়।

এ সময় ২০২৫ সালের জন্য নতুন নেতৃত্ব বাকৃবি শাখাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি