1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনামঃ
সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু

শেখ হাসিনা-মোদির ‘লং ড্রাইভে’ যাওয়ার ছবিটি কি আসল?

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে। সেই ছবির ক্যাপশনে অনেকে দাবি করেছেন, “শেখ হাসিনাকে নিয়ে লং ড্রাইভে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী”। তবে রিউমার স্ক্যানার বাংলাদেশ বলছে, শেখ হাসিনার সাথে মোদির লং ড্রাইভের ছবি দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড।

রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, প্রচারিত ছবিটি শেখ হাসিনার সাথে মোদির লং ড্রাইভের ছবি নয় বরং ২০০৯ সালে সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসোয়িয়েশন অফ ফরেন অ্যাফেয়ার্স (UPF) এবং SASNET আয়োজিত একটি সেমিনারে শেখ হাসিনা বক্তৃতা দিতে যাওয়ার সময়কালের ছবি।

ওই ছবিটিতে নরেন্দ্র মোদির ছবি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় সম্পাদনার সাহায্যে যুক্ত করা হয়েছে।

এই সম্মেলনের সঙ্গে সংযুক্তভাবে তিনি লার্স একলুন্ড এবং মশিউর রহমানের লুন্ড বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন, যেখানে তিনি “বাংলাদেশে জলবায়ু পরিবর্তন – চ্যালেঞ্জ মোকাবিলা” বিষয়ে একটি জনসম্মুখ বক্তৃতা প্রদান করেন। সেমিনারটি যৌথভাবে SASNET এবং লুন্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েশন অব ফরেন অ্যাফেয়ার্স (UPF) দ্বারা আয়োজিত হয়েছিল এবং এটি অনুষ্ঠিত হয়েছিল লুন্ডের ইউনিভার্সিটেটসপ্লাতসেনের প্যালায়েস্ট্রা-তে (বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের পাশে)।

আর্কাইভ অনুসন্ধান করে দক্ষিণ এশিয়া বিষয়ক লুন্ড বিশ্ববিদ্যালয়ের রিসার্চ কার্যক্রম অনুপ্রেরিত ও শক্তিশালী করা নিয়ে কাজ করা SASNET – Swedish South Asian Studies Network এর ওয়েবসাইটেও উক্ত ছবিসহ একই তথ্যের একটি প্রতিবেদন পাওয়া যায়।

এ ছাড়াও United Nations Framework Convention on Climate Change (UNFCC) এর ওয়েবসাইট থেকে জানা যায়, ২০০৯ সালের ৭-১৮ ডিসেম্বরে ডেনমার্কের কোপেনহেগেনে Conference of the Parties (COP 15) অনুষ্ঠিত হয়েছিল যার সাথে উপরোল্লিখিত প্রতিবেদনে উল্লিখিত তারিখের সাদৃশ্য পাওয়া যায়।

পাশাপাশি, প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ করেও সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদির লং ড্রাইভে যাওয়ার বিষয়ে কোনো নির্ভরযোগ্য তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। সুতরাং, শেখ হাসিনার সাথে মোদির লং ড্রাইভের ছবি দাবিতে প্রচারিত ছবিটি এডিটেড বা সম্পাদিত।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি