1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের বৈঠক শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চাকরি গেল বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

মিরপুরে টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ, গেট ভেঙে স্টেডিয়ামে দর্শক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫

মাঠের খেলা ও আয়োজন দিয়ে এবারের বিপিএল দর্শকদের মন জয় করতে পারলেও টিকিট ব্যবস্থাপনায় হযবরল টুর্নামেন্ট শুরুর আগে থেকেই। আসরের উদ্বোধনী খেলার দিনে টিকিট সংকটে ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের প্রধান ফটকের সামনে ভাঙচুরও চালিয়েছে। পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছিল আইনশৃঙ্খলা বাহিনী।

এ ঘটনার পরও টনক নড়েনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ফের টিকিট কাণ্ডে অগ্নিগর্ভ মিরপুরের হোম অব ক্রিকেট। আবারও ভাঙচুরের ঘটনা ঘটল। একদিন বিরতি দিয়ে বৃহস্পতিবার (২ জানুয়ারি) মাঠে ফিরছে বিপিএল। দিনের প্রথম খেলা শুরুর আগেই টিকিট কাউন্টারে ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে।

সরেজমিনে জানা গেছে, সকাল থেকে টিকিটের জন্য আগে থেকে নির্ধারিত মিরপুরের সুইমিং কমপ্লেক্সে অপেক্ষা করছিলেন দর্শকরা। অনলাইনের পাশাপাশি সেখানেই বুথে টিকিটের ব্যবস্থা রেখেছিল বিসিবি। তবে সাড়ে এগারোটা নাগাদ বাঁশের বেড়া ধাক্কাতে থাকেন দর্শকরা।

পরে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে বুথে ভাঙচুর চালান দর্শকরা। এক পর্যায়ে সেখানে আগুন দেয় বিক্ষুব্ধরা। পরবর্তীতে আগুন নিয়ন্ত্রণ আনে ফায়ার সার্ভিস। এরপর জায়গাটির নিয়ন্ত্রণে নেয় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী।

প্রত্যক্ষদর্শী একজন জানান, শুরুর দিকে সবাই টিকিটের জন্যই লাইনে দাঁড়িয়েছিল। কিন্তু পরে যখন শুনতে পারে টিকিট সেখানে নেই তখন দর্শকরা ক্ষিপ্ত হয়ে ওঠে।

প্রসঙ্গত, এবারের বিপিএলের টিকিট অনলাইন থেকেই কেনা যাচ্ছে। এ ছাড়া মধুমতি ব্যাংকের নির্দিষ্ট শাখা থেকেও সংগ্রহ করা যাচ্ছে টিকিট। তবে গত ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে থাকায় বুথ থেকে টিকিট ক্রয়ের ব্যবস্থা রেখেছিল বিসিবি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি