1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

পুলিশের ৩ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর, ৬৫ জনকে বদলি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজিপি পদমর্যাদার তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজ বুধবার পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এছাড়া পৃথক দুই প্রজ্ঞাপনে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার পদে ৬৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।

বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—পুলিশ স্টাফ কলেজের রেক্টর মল্লিক ফখরুল ইসলাম, রাজারবাগ পুলিশ টেলিকমের প্রধান ওয়াই এম বেলালুর রহমান এবং পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি সেলিম মো. জাহাঙ্গীর।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস পুলিশ ক্যাডারের তিন কর্মকর্তা মল্লিক ফখরুল ইসলাম, ওয়াই এম বেলালুর রহমান এবং সেলিম মো. জাহাঙ্গীরকে সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

তারা বিধি অনুযায়ী, অবসরজনিত সুবিধাদি প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

শেখ হাসিনা সরকারের পতনের পর তাঁর আমলে দায়িত্ব পালন করা আইনশৃঙ্খলা বাহিনীর অনেক কর্মকর্তাকে এরই মধ্যে বাধ্যতামূলক অবসর দিয়েছে অন্তর্বর্তী সরকার। সেই ধারাবাহিকতায় তিন অতিরিক্ত আইজিপিকে অবসরে পাঠানো হলো।

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজিও পুলিশ সুপার পদে ৬৫ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি