1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্‌যাপন করতে গিয়ে ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থী নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

নাটোরের বড়াইগ্রামে বাসার ছাদে বন্ধুদের সাথে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্‌যাপন করতে গিয়ে ছাদ থেকে পড়ে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কালিকাপুর প্রকৌশলী মো. শফি আহমেদের বাসার ছাদে এ ঘটনা ঘটে।

নিহত পরীক্ষার্থীর নাম ইশতিয়াক আহমেদ (১৫)। সে কালিকাপুর এলাকার ইকবাল হোসেন বাবুর ছেলে এবং বনপাড়া জোসেফ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দা সাইফুর রহমান বলেন, বনপাড়া কালিকাপুর এলাকার প্রকৌশলী মো. শফি আহমেদের বাসার ছাদে বন্ধুদের সঙ্গে ‘থার্টি ফার্স্ট নাইট’ উদ্‌যাপন করতে গিয়ে অসাবধানতাবসত তিনতলা থেকে পড়ে যায় ইশতিয়াক। তাকে উদ্ধার করে বনপাড়ার একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

নিহতের বাবা ইকবাল হোসেন বাবু বলেন, ‘আমার ছেলে লেখাপড়ায় ভালো ছিল। এভাবে চলে যাবে ভাবতেও পারিনি।’

বড়াইগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ পায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি