1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

ওএসডি হচ্ছেন নীলফামারীর ডিসি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

জনপ্রশাসন সংস্কার কমিশন প্রধানের পদত্যাগ দাবি ও সরকারের বিরুদ্ধে বক্তব্য দিয়ে চাকরিবিধি লঙ্ঘন করার দায়ে নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামানকে ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

জানা গেছে, গত ২৫ ডিসেম্বর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে বিসিএস (প্রশাসন) কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন আয়োজিত এক প্রতিবাদ সভায় অনলাইনে যুক্ত হন নীলফামারীর ডিসি মোহাম্মদ নায়িরুজ্জামান। সেসময় নায়িরুজ্জামান সরকারের বিরুদ্ধে ‘আপত্তিকর’ বক্তব্য দেন। যা সরকারি চাকরিবিধি লঙ্ঘনের শামিল। তার এই বক্তব্য সরকার ভালোভাবে নেয়নি। তাই তাকে ওএসডি করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। যে কোনো সময় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে পারে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মোহাম্মদ নায়িরুজ্জামান বিসিএস ২৫তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি আওয়ামী সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত ছিলেন। অন্তর্বর্তী সরকারের আমলে তাকে পদোন্নতি দিয়ে নীলফামারীর ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এদিকে সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, কুষ্টিয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানকে নারায়ণগঞ্জের ডিসি হিসেবে বদলি করা হলো। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের সচিব (উপসচিব) মিজ শামীম আরা রিনিকে কুষ্টিয়ার ডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি