1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী আমরা আজ নব্য স্বৈরাচারের গন্ধ পাচ্ছি : শহীদ ফাইয়াজের বাবা যুক্তরাষ্ট্রে নিখোঁজ বৃষ্টিও মারা গেছেন সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী যুক্তরাষ্ট্রে নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর একজনের মরদেহ উদ্ধার আওয়ামী লীগের সময়ের সার ডিলার বাতিল ঢাকায়ও লোডশেডিং করা হবে : জ্বালানি প্রতিমন্ত্রী

আজারবাইজানের বিমান ভূপাতিত করার দায় স্বীকার করলো রাশিয়া

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

আজারবাইজানের বিমান ভূপাতিত করার দায় স্বীকার করেছে রাশিয়া। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে ক্রেমলিন। খবর রয়টার্স।

এতে বলা হয়, ইউক্রেনের ড্রোন প্রতিহতের সময় ভুল করে যাত্রীবাহী বিমানটিকে ভূপাতিত করা হয়। বিমানটি রুশ শহর গ্রোজনিতে ল্যান্ডিংয়ের কথা থাকলেও অঞ্চলটি ইউক্রেনের ছোঁড়া ড্রোন হামলার শিকার হয়। তখন মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো ঠেকানোর চেষ্টা করে। সে সময় ভুলবশত আজারবাইজানের বিমানটি টার্গেট হয়। বিবৃতিতে হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন ভ্লাদিমির পুতিন।

প্রসঙ্গত, গত বুধবার এমব্রেয়ার ১৯০ নামক বিমানটি ৬৭ জন আরোহী নিয়ে আজারবাইজানের বাকু থেকে রওয়ানা দিয়েছিল। একপর্যায়ে কাজাখস্তানের শহর আকতাউয়ের কাছাকাছি বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানটির ৩৮ জন যাত্রী নিহত হন। অলৌকিকভাবে বেঁচে যান ২৯ জন যাত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি