1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

জীববৈচিত্র্যের ক্ষতি বিবেচনায় নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্প বাতিল করা হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) একনেকের চেয়ারপারসন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রকল্পটি বাতিল করা হয়।

সভা শেষে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি জানান, সোমবার একনেক সভায় ৬ প্রকল্প উত্থাপিত হয়। এরমধ্যে মৌলভীবাজারের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ১ম পর্যায়ের প্রকল্পটি বাতিলের জন্য একনেক সভায় উপস্থাপন করা হয়েছিল। জীববৈচিত্র্যের ক্ষতির কথা চিন্তা করে সভায় প্রকল্পটি বাতিলের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

পরিকল্পনা উপদেষ্টা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক প্রকল্পের জন্য নির্ধারিত জায়গাটি পশু-পাখির জন্য সংরক্ষিত। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে বন্যপ্রাণীদের চলাচল ও জীবনযাপনে বিরূপ প্রভাব পড়ত।

উল্লেখ্য, সোমবার প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রাকৃতিক গ্যাসের অনুসন্ধান, উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণের তিনটি প্রকল্পসহ ১ হাজার ৯৭৪ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে মোট ১০টি প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এরমধ্যে ১ হাজার ৬৪২ কোটি ৯৮ লাখ টাকা সরকারি অর্থায়ন এবং ৩৩১ কোটি ৩২ লাখ টাকা সংস্থার নিজস্ব অর্থায়নে ব্যয় করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি