1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
কারা মহাপরিদর্শক মোতাহের হোসেনকে সরিয়ে দেওয়া হয়েছে একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা বিশ্বের সেরা এয়ারলাইন কোনগুলো জেনে নিন ধানমন্ডির ইচিগো রেস্টুরেন্টে অভিযান, লাখ টাকা জরিমানা ১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে ১২ ঘণ্টার জন্য মুক্তি পেলেন দীপু মনি গণমাধ্যম এখন অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি স্বাধীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ ৯৯৯-এ ফোন, মহাখালী থেকে চুরি হওয়া বাস উদ্ধার মিরপুর বেড়িবাঁধে

গৌরীপুরে শিক্ষার্থীর ওপর হামলা, ছাত্রলীগ নেতা গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মোবারক হোসেন অভির (১৯) উপর হামলার ঘটনায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ নোমানকে (২০) গ্রেফতার করেছে যৌথবাহিনী।

রোববার রাতে গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যমতরফ এলাকায় নিজ বাসা থেকে নোমানকে গ্রেফতার করে যৌথবাহিনী। নোমান গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যমতরফ এলাকার শিব্বির আহমেদের ছেলে।

যৌথবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, মোবারক হোসেন অভির বাড়ি গৌরীপুর উপজেলার গৌরীপুর ইউনিয়নের নন্দুরা গ্রামে। তিনি নেত্রকোনা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। গত শুক্রবার রাতে গৌরীপুর পৌর শহরের কালীপুর মধ্যমতরফ এলাকায় নোমানের বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলতে যায় অভি। এসময় নোমান চাইনিজ কুড়–াল দিয়ে অভির পায়ে কোপ দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে তাকে চিকিৎসা দেয়।

এদিকে হামলার ঘটনায় শনিবার রাতে মোবারক হোসেন অভি ছাত্রলীগ নেতা মোস্তাক আহমেদ নোমানকে অভিযুক্ত করে গৌরীপুর থানায় অভিযোগ দায়ের করেন।

পরে রোববার রাতে গৌরীপুর অস্থায়ী সেনা ক্যাম্পের মেজর জায়েদিদ হাসান আবির ও ক্যাপ্টেন ইমতিয়াজের নেতৃত্বে যৌথবাহিনী কালীপুর মধ্যম তরফ এলাকায় নোমানের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

মোবারক হোসেন অভি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় থাকার জেরে নোমান আমাকে হুমকি দিয়েছিল। ৫ আগস্টের পর নোমানের সাথে দেখা হলে স্বাভাবিক কুশল বিনিময় হয় আমাদের। আমি ভেবেছিলাম ও হয়তো সব ভুলে গেছে। কিন্ত গত শুক্রবার রাতে কালীপুর মধ্যমতরফ এলাকায় ব্যাডমিন্টন খেলতে গেলে নোমান আমাকে কুড়াল দিয়ে বাম পায়ে কোপ দেয়। ওর সাথে থাকা আরেক সহযোগী বাঁশ দিয়ে পিঠে আঘাত করে।

রোববার রাতে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্যা মাযহারুল আনোয়ার বলেন, হামলার ঘটনায় অভি থানায় অভিযোগ করেছিল। পরে যৌথবাহিনী নোমানকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। মামলা দায়েরের প্রস্ততি চলছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি