1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী

কিশোরগঞ্জের ডিসি প্রত্যাহার ও আবু সাঈদকে কটূক্তিকারীর গ্রেফতার দাবি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

শহীদ আবু সাঈদকে নিয়ে কটূক্তি ও জেলা প্রশাসকের নিরব ভূমিকার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে জেলা প্রশাসক ফৌজিয়া খানকে প্রত্যাহার এবং কটুক্তিকারী বিতর্কিত মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী ভূঁইয়াকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বক্তারা অভিযোগ করেন, গত ১৬ ডিসেম্বর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে ইদ্রিছ আলী ভূঁইয়া শহীদ আবু সাঈদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি তার বক্তব্যে বলেন, ‘আবু সাঈদ শহীদ হয়েছেন, কিন্তু কার সঙ্গে যুদ্ধ করে শহীদ হয়েছেন?’ বক্তৃতায় এ ধরনের কটুক্তি সত্ত্বেও জেলা প্রশাসক ফৌজিয়া খান মঞ্চে উপস্থিত থাকলেও কোনো প্রতিবাদ জানাননি।

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইকরাম হোসেন বলেন, ‘১৬ ডিসেম্বরের বক্তব্য শহীদ আবু সাঈদের প্রতি অশ্রদ্ধা। আমরা ২৪ ঘণ্টার মধ্যে কটুক্তিকারীকে গ্রেফতার ও জেলা প্রশাসককে প্রত্যাহার চাই। তা না হলে দুর্বার আন্দোলন হবে।’

অভি চৌধুরী বলেন, ‘প্রশাসনে এখনও ফ্যাসিস্ট মনোভাবের লোক রয়ে গেছে। শহীদ আবু সাঈদ আমাদের প্রেরণা, তাকে অপমানকারীদের আইনের আওতায় আনা না হলে ছাত্র সমাজ কঠোর কর্মসূচি নেবে।’

জেলা প্রশাসক ফৌজিয়া খানের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। একাধিকবার ফোন করেও কোনো সাড়া মেলেনি।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অভি চৌধুরী, শেখ মুদ্দাসসির তুশি, জুয়েল আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি