1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
৯ শ্রমিকের মৃত্যুর কারণ মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইডের উপস্থিতি আসিফ নজরুলের মন্তব্য: বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না নাছিমা কাদির মোল্লা স্কুল থেকে টিসি পাওয়া ২৫ শিক্ষার্থীও পেয়েছে জিপিএ-৫ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচি প্রকাশ থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী

ঢাকা-জয়দেবপুর রুটে দুই জোড়া ট্রেন চলাচল শুরু

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন উদ্বোধন করা হয়েছে। এতে করে যাত্রীরা সহজেই ঢাকা যেতে পারবে এবং ঢাকা থেকে গাজীপুরে ফিরতে পারবে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জয়দেবপুর রেলস্টেশনে পতাকা নাড়িয়ে জয়দেবপুর-ঢাকা রুটের কমিউটার ট্রেন উদ্বোধন করেন।

এসময় উপদেষ্টা বলেন, যাত্রীদের রেলে যাতায়াত ব্যবস্থা উন্নয়ন করতে আগামী ২৬শে মার্চ থেকে ঢাকা-নরসিংদী রোডসহ কয়েকটি স্থানে কমিউটার ট্রেন বাড়ানো হবে। এসময় রেল সচিব, গাজীপুরের জেলা প্রশাসকসহ রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে ঢাকা-গাজীপুর রুটে নতুন এ কমিউটার সার্ভিস চালু করায় আনন্দিত যাত্রীরা। তারা বলছেন, এই সার্ভিসের ফলে ঢাকায় দ্রুত সময়ে পৌঁছানো যাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ আঙ্গর টিভি