1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ত্রিশালের বালুরঘাটে ইজারাদারের কর্মীকে মারধরের অভিযোগ, ইউএনওকে বদলি বান্ডিলের ওপরে ১০০০, ভেতরে ১০০, ব্যাংকের ভল্টের ৪ কোটি ৩৮ লাখ টাকা গায়েব লোডশেডিং ব্যবস্থাপনা এবং দিন গোনা ছাড়া আর কোনো উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ডিএমপির জুলাইয়ের সেরা মিরপুর বিভাগ, শ্রেষ্ঠ থানাও মিরপুর রাষ্ট্রপতি নির্বাচন: ৩ মনোনয়নপত্র জমা, প্রার্থী মির্জা ফখরুল ও অলি আহমদ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল সাপ মারতে বাংলাদেশ থেকে ৩০ বেজি নিয়েছিল জাপান, সেই বেজি নির্মূলেই লাগল ৪৫ বছর জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড কর্নেল অলির পক্ষে মনোনয়নপত্র জমা

দুর্নীতিবাজরা কীসের বিশ্বাসে নামাজ পড়ে প্রশ্ন উপদেষ্টা আসিফ নজরুলের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

দেশে এক সময় দুর্নীতি ও অবৈধ সম্পদ উপার্জনের প্রতিযোগিতা ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এমনও ব্যক্তি আছে যারা ১৫ হাজার টাকা দিয়ে ঢাকা শহরে ভাড়া থেকে পরবর্তীতে ৫০ লাখ টাকায় ঢাকা ক্লাবের সদস্য হয়েছিল।

সোমবার (৯ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের আলোচনায় কথা বলতে গিয়ে আসিফ নজরুল এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, দুর্নীতি খারাপ জিনিস- এমন চিন্তা আমাদের সমাজ থেকে চলে গিয়েছিল। ফলে ১০০ টাকার বালিশ ৪-৫ হাজার টাকায় কেনা হতো।

হাদিসের কথা উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, যার টাকা অবৈধ সম্পদ উপার্জন করে, তাদের কোনো দোয়া কবুল হয় না। তিনি বলেন, যখন চোর দুর্নীতিবাজদের নামাজ পড়তে দেখি তখন মনে প্রশ্ন জাগে যে, এরা কী বিশ্বাস নিয়ে নামাজ পড়ে। দুর্নীতিবাজদের মোনাজাত কবুল হয় না বলেও দাবি করে তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি