1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

ত্রিপুরায় বাংলাদেশের সহকারী দূতাবাসে ভারতীয়দের হামলা, ছিঁড়ে ফেলা হলো পতাকা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতন ইস্যুতে সরব ভারত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে দেশটিতে একের পর এক বিক্ষোভের মধ্যে এবার আগরতলার ত্রিপুরায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা চালিয়েছে উগ্র ভারতীয়রা। এ সময় বাংলাদেশের লাল সবুজ পতাকা হেনে হিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়।

ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাস প্রভুকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে এমন অভিযোগ তুলে ভারতের ডানপপন্থী সংস্থা ‘হিন্দু সংগ্রাম স্মৃতি’ ত্রিপুরায় বাংলাদেশি সহকারী হাই কমিশনে হামলা চালায়।

দেশটির আঞ্চলিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভটি সার্টিক হাউসের মহাত্মা গান্ধীর ভাস্কের্যের সামনে পৌঁছালে পুলিশ তাদের বাঁধা দেয়। এক পর্যায়ে তার পুলিশি ব্যারিকেট ভেঙে বাংলাদেশি সহকারী হাইকমিশনারের অফিসে প্রবেশ করে।

ঘটনার পরই পরই স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি সামাল দিতে ঘটনা স্থলে যায়। পশ্চিম ত্রিপুরার এসপি ড. কিরান কুমা এবং ডিজিপি অনুরাগ ধানকার ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিক্ষোভ চলাকালে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশি সহকারী হাইকমিশনারের কাছে একটি স্মারক লিপি পৌঁছে দেন। এ সময় একজন বিক্ষোভকারী বলেন, চিন্ময় দাসের সঙ্গে অমানবিক আচারণ করা হচ্ছে। তাকে খাবার পর্যন্ত দেয়া হচ্ছে না। এটা সম্পূর্ণ অবৈধ এবং অগ্রহণযোগ্য।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি