1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার, নেওয়া হচ্ছে আদালতে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল

যুবদল নেতার সঙ্গে পালাল স্বেচ্ছাসেবক লীগ নেতার বউ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পরিচয়ে পাঁচ বছরের ছেলে সন্তানকে রেখে যুবদল নেতার সঙ্গে পালিয়েছে স্বেচ্ছাসেবক লীগ নেতার বউ। নোয়াখালী হাতিয়ার নলছিরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বুধবার (২৭ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায় একটি ছেলে কান্না করছে। পরে খোঁজ নিয়ে জানা যায় কান্না করা ছেলেটি পালিয়ে যাওয়া আয়শা চৌধুরী শারমিনের সন্তান।

যুবদল নেতা সজীব আহমেদ উপজেলার ৮নং সোনাদিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের রমু ছৌয়াল বাড়ির মোশারফের ছেলে। তিনি সোনাদিয়া ইউনিয়ন যুবদলের নেতা। তার স্ত্রী ও ১টি ছেলে ১টি মেয়ে সন্তান রয়েছে।

পালিয়ে যাওয়া আয়শা চৌধুরী শারমিন নলচিরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও নলচিরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ইউনূসের স্ত্রী।

জানা যায়, ৯ বছর আগে শারমিনের সঙ্গে ইউনূসের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ৫ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। ২ মাস আগে যুবদল নেতা সজীবের সঙ্গে শারমিনের ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে মোবাইল নম্বর আদান প্রদানের মাধ্যমে তাদের কথোপকথন শুরু হয়। সরকার পতনের পর ইউনুস আত্মগোপনে থাকার সুবাদে গত ৫দিন আগে সজীব শারমিনকে নিয়ে পালিয়ে যায়। মাকে না পেয়ে ৫ বছরের শিশু আরিয়ানের কান্না থামছেই না।

এ বিষয়ে ইউনূস বলেন, যেটা হওয়ার হয়ে গেছে আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। আমি আমার সন্তান নিয়ে ভালো আছি।

এ বিষয়ে যুবদল নেতা সজীব আহমেদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি