1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
গণ-আকাঙ্ক্ষা পূরণে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে কাঠামোগত রূপান্তরের আহ্বান তথ্যমন্ত্রীর আল-কায়েদা নিয়ে জাতিসংঘের সতর্কতা আমলে নিচ্ছে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী শতভাগ জিপিএ-৫ পাওয়া নরসিংদীর নাছিমা কাদির মোল্লা স্কুলকে শোকজ নোট অব ডিসেন্ট বাদ দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন করবে বিএনপি ফজরের নামাজে সেজদায় গিয়ে আর উঠলেন না ইমাম শ্যামল দত্ত-মোজাম্মেল বাবু-ফারজানাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ময়মনসিংহে রাবির ভর্তি পরীক্ষার কেন্দ্র, স্বস্তিতে চার জেলার ৪০ হাজার শিক্ষার্থী সৌর বিদ্যুতে রিচার্জ না করলে ব্যাটারিচালিত রিকশার রেজিস্ট্রেশন নয় বাড়ির দেয়াল ভেঙে বের হলো ১২৭ কোটি টাকার স্বর্ণ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর আরও দ্রুত হওয়া উচিত: দীনেশ ত্রিবেদী

নির্বাচন কমিশন থেকে নামিয়ে ফেলা হয় শেখ মুজিবুর রহমানের ছবি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের ভবনের সম্মেলন কক্ষ থেকে নামিয়ে ফেলা হয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি। রোববার (২৪ নভেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের নেতৃত্বাধীন কমিশনের বিফ্রিংয়ের আগে এ ঘটনা ঘটে।

এর আগে রোববার শপথ নিয়ে বিকেল প্রায় ৩টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) প্রবেশ করেন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) অন্য চার নির্বাচন কমিশনার। এসময় ইসি কর্মকর্তারা নির্বাচন কমিশনারদের ফুল দিয়ে বরণ করে নেন। নির্বাচন কমিশনে প্রবেশের এক ঘণ্টারও বেশি সময় পর ইসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন করেন নতুন সিইসি এ এম এম নাসির উদ্দীন। কিন্তু সংবাদ সম্মেলনের ঠিক পাঁচ মিনিট আগে সম্মেলন কক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে ফেলেন ইসির কর্মচারীর।

জানা যায়, আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন সাড়ে তিনটায় শুরু হবার কথা থাকলেও আনুষ্ঠানিকতা ও মধ্যাহ্নভোজের কারণে ব্রিফিং বিলম্বিত হয়। বিকেল ৪টার পরপরই কমিশনের দুই কর্মী নির্বাচন ভবনের পঞ্চম তলায় ওই সম্মেলন কক্ষে এসে বঙ্গবন্ধুর ছবিটি খুলে ফেলেন। পরে ৪টা ১৫ মিনিটের পর সংবাদ সম্মেলন শুরু হয়।

এর আগে দুপুরে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার ও চার নির্বাচন কমিশনার।

গত ১১ নভেম্বর রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনের দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলার কথা জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি