1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

২৪ ট্রেনের চুক্তি বাতিল করল রেলওয়ে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

বেসরকারি খাতে পরিচালিত ২৪টি ট্রেনের লিজ বাতিল করেছে বাংলাদেশ রেলপথ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, চুক্তির শর্ত না মানায় এ লিজ বাতিল করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চুক্তি অনুযায়ী আগামী ৩১ ডিসেম্বর ইজারার মেয়াদ শেষ হবে। তারপর নতুন করে ইজারা দেওয়া হবে।

এই ২৪টি ট্রেন সাবেক ছাত্রলীগ নেতা সালাউদ্দিন রিপন এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন বিভিন্ন কোম্পানি দ্বারা পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে।

আরও জানা যায়, সালাউদ্দিন রিপন এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন ওই সংস্থাগুলো প্রাথমিকভাবে চার বছরের জন্য ২৪টি ট্রেন পরিচালনার চুক্তি জিতেছিল, কিন্তু তারা এক দশকেরও বেশি সময় ধরে সেগুলো চালাতে থাকে। মেয়াদ শেষ হলেও রেল মন্ত্রণালয় কোনো নতুন বিডিং ছাড়া তাদের চুক্তি বাড়ায়।

অভিযোগ রয়েছে, রিপন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং বরিশাল-৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গত সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি আওয়ামী লীগ সরকারের কিছু মন্ত্রী ও রেলের অসাধু কর্মকর্তাদের ঘুষ দিয়ে দীর্ঘদিন ধরে কমিউটার ট্রেনগুলো পরিচালনা করছিলেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি