1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

আসিফ নজরুলের সঙ্গে অশোভন আচরণে বিচারকদের প্রতিবাদ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে অশোভন আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে অধস্তন আদালতের বিচারকদের সংগঠন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন (বিজেএসএ)।

সংগঠনের পক্ষ থেকে প্রচার সম্পাদক মো. মোস্তানছির রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (৮ নভেম্বর) এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সাম্প্রতিক রাষ্ট্রীয় সফরের সময় সুইজারল্যান্ডের জেনেভা এয়ারপোর্টে কতিপয় দুর্বৃত্ত কর্তৃক তার সঙ্গে ন্যক্কারজনক ও উদ্ধত আচরণের ঘটনা ঘটেছে।

বিদেশের মাটিতে বাংলাদেশের একজন রাষ্ট্রীয় প্রতিনিধির সঙ্গে এমন আচরণ শুধু শিষ্টাচার বিরোধী নয়, বরং এটি আমাদের জাতীয় মর্যাদা, দেশপ্রেম এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি চরম অবমাননার শামিল।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন এই অসভ্য আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে এবং এমন অপকর্মের পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট সব মহলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান করেছে। একইসঙ্গে এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবী জানাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি