1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

স্টেশন মাস্টারকে বেধড়ক পেটালেন যাত্রীর স্বজনরা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

কিশোরগঞ্জে স্টেশন মাস্টার খলিলুর রহমানকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেছেন যাত্রীর স্বজনরা।

শনিবার (২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এগারোসিন্দুর গোধূলি ট্রেন বন্ধ রয়েছে।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ওসি মো. লিটন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কিশোরগঞ্জের উদ্দেশে ঢাকা থেকে ছেড়ে আসা এগারোসিন্দুর প্রভাতি ট্রেনটি আসছিল। পথে ভৈরব স্টেশন থেকে কিশোরগঞ্জ স্টেশনের স্টেশন মাস্টার খলিলুর রহমান ও তার স্ত্রী একটি কেবিনে ওঠেন। ওই কেবিনে থাকা এক নারী যাত্রী স্টেশন মাস্টার ও তার স্ত্রীকে জিজ্ঞাসা করেন আপনারা টিকিট কেটে উঠছেন কিনা। এ ছাড়াও টিকিট দেখাতে বলেন। পরে তারা তাদের পরিচয় দেন।

এ সময় ওই নারী যাত্রী তাদের টিকিট কাটতে বলেন। পরের স্টেশন কুলিয়ারচর থেকে স্টেশন মাস্টার ও তার স্ত্রী টিকিট কেটে ট্রেনে ওঠেন। পুনরায় ওই নারী যাত্রী টিকিট কাটার কথা বললে তারা টিকিট কেটেছেন বলে জানান এবং দেখান। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে ট্রেনটি কিশোরগঞ্জ স্টেশনে থামতেই ওই যাত্রীর স্বজনরা স্টেশন মাস্টার খলিলুর রহমানের ওপর হামলা করে।

বর্তমানে খলিলুর রহমান গুরুতর আহত হয়ে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনার জেরে স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা প্রতিটি রুমে তালা লাগিয়ে চলে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে দুপুর ১২টা ৫০ মিনিটে ছেড়ে যাওয়া এগারোসিন্দুর গোধূলি ট্রেন বন্ধ রয়েছে। এতে দুর্ভোগের শিকার হয়েছেন যাত্রীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি