1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা করল ১১-দল বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ৩ মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিলেন প্রধান উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (২ নভেম্বর) বেলা ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা ৩০ মিনিটে সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী নারী ফুটবল দলটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে। বৃহস্পতিবার বিজয়ী হওয়ার পর দেশে ফিরে আসা এই দলকে উষ্ণ সংবর্ধনা দেওয়া হয়।

বিকেলে বাফুফে ভবনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। বিকেল ৪টায় ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে রওনা দিয়ে সন্ধ্যা ৭টায় বাফুফে ভবনে পৌঁছান সাফজয়ী ফুটবলাররা। বাফুফে ভবনে তাদের ফুল দিয়ে বরণ করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাও।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাফজয়ী নারী ফুটবলারদের আর্থিক পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। সরকারের পক্ষ থেকে বিজয়ী দলের জন্য ১ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। তিনি নিজেই দলের অধিনায়ক সাবিনা খাতুনের হাতে পুরস্কারের চেক তুলে দেন, যা নারী ফুটবলারদের সাফল্য উদযাপনে এক অনন্য উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি