1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

১ লাখ টাকা কমিয়ে সরকারি হজ প্যাকেজ ৪ লাখ ৭৯ হাজার টাকা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

আগামী বছর হজ পালনের জন্য হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন ৪ লাখ ৭৯ হাজার টাকায় হজ সম্পন্ন করা যাবে।

আজ বুধবার ধর্ম উপদেষ্টা এএফএম খালিদ হোসেন সচিবালয়ে নিজ কার্যালয়ে সরকারি হজ ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন।

গত বছর সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজ ছিল ৫ লাখ ৭৯ হাজার টাকা। অর্থাৎ, আগের বছরের তুলনায় খরচ প্রায় ১ লাখ টাকা কম।

এছাড়া, আরেকটি প্যাকেজের খচর ধরা হয়েছে ৫ লাখ ৭৫ হাজার টাকা।

সরকারি হজ ব্যবস্থাপনায় এ বছর কোনো বিশেষ হজ প্যাকেজ থাকবে না।

বেসরকারি ব্যবস্থাপনার হজ প্যাকেজ এখনো ঘোষণা করা হয়নি। বেসরকারি হজ এজেন্সির প্ল্যাটফর্ম হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তাদের প্যাকেজ ঘোষণা করবে।

এবার মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি হজ পালনের সুযোগ পাবেন।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০২৫ সালের হজ ৫ জুন অনুষ্ঠিত হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি