1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

ডুব দিয়ে পালানোর চেষ্টা, পুকুর থেকে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

পুলিশের ধাওয়া খেয়ে একটি পুকুরের পানিতে ডুব দিয়ে লুকানোর চেষ্টা করেন তিনি। তবে ‍লুকিয়েও শেষ রক্ষায় হয়নি। পুকুর থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

চট্টগ্রামের লোহাগাড়ায় আবদুল আজিজ (৫০) নামের মৎস্যজীবী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর) উপজেলার উজির হাট এলাকায় অভিযান চালিয়ে একটি পুকুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আবদুল আজিজ লোহাগাড়া সদর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি। তার বাড়ি ওই ইউনিয়নের উজিরহাটের মজিদার পাড়া এলাকায়। অন্যের পুকুরে মাছ চুরিসহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন আবদুল আজিজ।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় তাকে ধরতে এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের ধাওয়া খেয়ে একটি পুকুরের পানিতে ডুব দিয়ে লুকানোর চেষ্টা করেন আজিজ। তবে ‍লুকিয়েও শেষ রক্ষায় হয়নি তার। পুকুর থেকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বিস্ফোরকদ্রব্য আইনে মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আবদুল আজিজ। শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি