1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে কোনো হঠকারি সিদ্ধান্ত নয়: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

রাষ্ট্রপতি ইস্যুতে কোনো হঠকারি সিদ্ধান্ত নেয়া যাবে না। এ বিষয়ে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে চায় বিএনপি। এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৭ অক্টোবর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন কেন্দ্রীক সংস্কার করে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। অভ্যুত্থানের ফসল যাতে নষ্ট না হয় সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির বিষয়ে দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গতকাল শনিবার মির্জা ফখরুলসহ দলটির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় রাষ্ট্রপতি অপসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান, বিএনপি আমাদের কথা শুনেছে। দলীয় ফোরামে আলোচনার পর দলটি তাদের সিদ্ধান্ত জানাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি