1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

খালেদা জিয়ার বিরুদ্ধে ৪২ জনকে হত্যা মামলা খারিজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে ৪২ জনকে হত্যা মামলা খারিজ করে দিয়েছেন চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিচারক জনাব জিয়াদুর রহমান অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধে ২০১৫ সালের ৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত ৪২ জনকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় খালেদা জিয়াসহ তিনজনকে হুকুমের আসামি করে এ হত্যা করা মামলা দায়ের করা হয়। যেখানে সরকার বিরোধী আন্দোলন চলাকালে সারাদেশে পেট্রোল বোমার আগুনে পুড়ে ৪২ জন নিহত হওয়ার ঘটনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বিএনপির তিন নেতার বিরুদ্ধে আদালতে দায়ের করা হয় এই হত্যা মামলা।

মামলার অপর তিন আসামি হলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এমাজউদ্দিন আহম্মেদ, দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ও স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি