1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী শিশুদের কাছে সঠিক ইতিহাস তুলে ধরতে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

নেতানিয়াহুর বাসভবনে আঘাত হেনেছে হিজবুল্লাহর ড্রোন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

ইসরায়েলের সিজারিয়া শহরে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ড্রোন হামলা হয়েছে। আজ শনিবার নেতানিয়াহুর কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইসরায়েলের রাজধানী তেল আবিবের উত্তরে সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবনে লেবানন থেকে উড়ে আসা একটি ড্রোন আজ ওই আঘাত হানে বলে তাঁর মুখপাত্র জানান।

এক বিবৃতিতে বলা হয়, ‘সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি চালকবিহীন বিমান (ড্রোন) উড়ে এসেছে। প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী সেখানে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

এ বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, ‘সিজারিয়াতে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি চালকবিহীন বিমান (ড্রোন) উড়ে এসেছে। প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী সেখানে ছিলেন না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

এর আগে বলা হয়েছিল, ইসরায়েলি সেনাবাহিনী আগে ‘একটি অবকাঠামোতে’ যে ড্রোন হামলার খবর জানিয়েছিল, সেটি নেতানিয়াহুর বাসভবন কি না, তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, আজ লেবানন থেকে ইসরায়েল অভিমুখে তিনটি ড্রোন হামলা চালানো হয়। এর মধ্যে দুটি প্রতিহত করেছে তারা।

আজ লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে বেশ কিছু ক্ষেপণাস্ত্রও ছোড়া হয়েছে। এ সময় অঞ্চলটিতে হামলার সতর্কসংকেত বেজে ওঠে।

ইতিমধ্যে লেবানন কর্তৃপক্ষ বলেছে, আজ বৈরুতের উত্তরে জুনিয়েহ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় দুজন নিহত হয়েছেন। গত বছর ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা শুরু হওয়ার পর এটি ওই এলাকায় হওয়া প্রথম হামলার ঘটনা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, জুনিয়েহতে একটি গাড়ির ওপর ‘ইসরায়েলি শত্রুপক্ষের হামলা’ হয়েছে। লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দেশের উত্তরাঞ্চলকে রাজধানীর সঙ্গে সংযোগকারী গুরুত্বপূর্ণ একটি মহাসড়কে এ হামলা হয়।

বেশ কিছুদিন ধরেই হিজবুল্লাহর সঙ্গে চলছে ইসরায়েলের সংঘাত। গত মাসে লেবানন সীমান্তে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল।

গতকাল শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, বিমান হামলা চালিয়ে হিজবুল্লাহর আঞ্চলিক পরিচালনা কেন্দ্র ধ্বংস করে দিয়েছে তারা।

হিজবুল্লাহও বলেছে, তারা ইসরায়েলের হাইফা ও এর উত্তরের শহরগুলো লক্ষ্য করে কয়েকটি রকেট হামলা চালিয়েছে।

পরে সশস্ত্র গোষ্ঠীটি জানায়, ইসরায়েলের মধ্যাঞ্চলের হাদেরা শহরের পূর্বে একটি আকাশ প্রতিরক্ষা ঘাঁটিতে বিস্ফোরকবাহী ড্রোন হামলা চালিয়েছে তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি