1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

চট্টগ্রামে গভীর রাতে ছাত্রলীগের ঝটিকা মিছিল

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪

চট্টগ্রামের জামাল খান এলাকায় শুক্রবার রাত গভীর রাতে ঝটিকা মিছিল করেছেন ছাত্রলীগের কর্মীরা। দলটির ৪০ থেকে ৫০ জন নেতাকর্মীকে মিছিলে অংশ নিয়ে ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ স্লোগান দিতে দেখা যায়।

মিছিলটি নগরীর সরকারি হাজি মুহাম্মাদ মহসিন কলেজ গেইট এলাকা থেকে শুরু হয়ে জামাল খান মোড় এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলের ৩০ সেকেন্ডের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মিছিলের বিষয়টি স্বীকার করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল কাদের বলেন, রাত সাড়ে ১২ টার দিকে অন্তর নামে ছাত্রলীগের এক নেতার নেতৃত্বে মহসিন কলেজ গেট থেকে একটি ঝটিকা মিছিল বের হয়। মিছিলে ৩ থেকে ৪ টি মোটর সাইকেল ও ১০ থেকে ১২ জন কর্মী ছিল বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, জামাল খান মোড় পর্যন্ত এসেই ৪ থেকে ৫ মিনিটের মধ্যে তারা পালিয়ে যায়

ফজলুল কাদের বলেন, “খবর পেয়ে পুলিশ রাতেই অভিযান শুরু করে। মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগ কর্মীদের শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

এদিকে, চট্টগ্রামে ছাত্রলীগের মিছিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা চলছে। তবে গভীর রাতে মিছিল করা নিয়ে সমালোচনা হচ্ছে বেশি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি