1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘গুলি করি, মরে একটা, একটাই যায়’ বলা সেই ইকবালের চাকরি যাচ্ছে ‘চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পেছনে দৌড়াচ্ছে, কানে হাত দিয়ে দেখে না’ মোবাইল চুরির অভিযোগে এসআই প্রত্যাহার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন, ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত শতভাগ ফেলের দায় সিসি ক্যামেরার ওপর চাপালেন শিক্ষক শেরপুরে শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দেয় ফেল করা শিক্ষার্থীরা ঈশ্বরগঞ্জে মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার সাকিব ‘ফালতু’ কথা বলে সরকারকে বেকায়দায় ফেলতে চান ১১ শিক্ষক মিলে পাস করাতে পারেননি ৩ শিক্ষার্থীকে রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বৈঠকে বসছেন ভারপ্রাপ্ত স্পিকার-সিইসি

বন্ধুকে টাকা ফেরত দেওয়ার দিন আজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

পৃথিবীতে নানা রকম দিবস রয়েছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ দিবসের পাশাপাশি কিছু মজার দিবসও রয়েছে। বিশ্বব্যাপী এসব দিবস পালন করা হয়ে আসছে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) তেমনই একটি দিবস।

আজ ‘ন্যাশনাল পে ব্যাক এ ফ্রেন্ড’ বা বন্ধুকে টাকা ফেরতের দিন। আমেরিকায় ঘটা করে পালন করা হয়ে থাকে দিবসটি।
জানা যায়, ব্যাংক অব আমেরিকা এই দিবসকে তাদের মুনাফা লাভের একটি পদ্ধতি হিসেবে নিয়েছিল। আমেরিকায় এদিনে টাকা পাঠানোর জন্য একাধিক অনলাইন অ্যাপ রয়েছে।

বন্ধুদের মধ্যে টাকা ধার নেওয়া একটি প্রচলিত ব্যাপার। তবে এমন অনেক বন্ধুই আছে যারা টাকা ধার নিয়ে সময় মতো ধারের টাকা পরিশোধ করে না। আর এতে সম্পর্কের অবনতি ঘটে, বেড়ে যায় দূরত্ব।

বন্ধু ছাড়া জীবন যেমন আনন্দ-রসহীন তেমনি টাকা ছাড়াও আমাদের একটি দিন কাটানোর কথা আমরা ভাবতে পারি না। জীবনে টাকা ও বন্ধু দুইটারই গুরুত্ব অনেক। তাই টাকার জন্য বন্ধুত্বের সম্পর্কের অবনতি না ঘটে সেজন্য বন্ধুদের কাছ থেকে নেওয়া ধারের টাকা যথাসময়ে পরিশোধ করা জরুরি। তাই বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে তাদের কাছ থেকে নেওয়া ধারের টাকা আজ-ই পরিশোধ করুন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি