1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

গৌরীপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপজেলা পরিষদ চত্বরে সাবান দিয়ে হাত ধোয়া প্রদর্শনীতে অংশ নেন। পরে উপজেলা পরিষদের পাবলিক হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার মো. শাকিল আহমেদ।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কার্যালয়ের সহকারি প্রকৌশলী মো. সালাহ উদ্দিন সোহেলর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা মিঠু, উপজেলা দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের ম্যানেজার দীরেশ চন্দ্র সরকার, উপজেলা সহকারি প্রোগ্রামার আবুল কালাম আজাদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার নাজমা বেগম, আমিন উল্লাহ মমতাজী, নজরুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মো বিপ্লব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি