1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
‘নথি’ বলছে গভর্নিং বডির হাতে নিয়োগ, মন্ত্রীর দাবি ‘সিদ্ধান্ত হয়নি’ ময়মনসিংহে ৫ পরীক্ষার্থীর ৭ শিক্ষক, পাস করেনি কেউ কারামুক্ত আ.লীগ নেতাকর্মীদের বরণ করতে গিয়ে ফুলের মালাসহ আটক ৪ বাংলাদেশ চায় হাসিনা এবং হা‌দির হত্যাকারীদের প্রত্যর্পণ ত্বরান্বিত হোক ‘ছাদ থেকে পড়ে’ ছাত্রদল নেতার মৃত্যুর ঘটনায় ৪ পুলিশ সদস্য প্রত্যাহার খাতা পুনঃপরীক্ষণ নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী এসএসসির ফল প্রকাশ : ৩১২ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদল সভাপতিকে অব্যাহতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

ইমরান হোসেনের বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সাফাইশ্রী গ্রামে।

বিএনপি গাজীপুর জেলা সভাপতি ফজলুল হক মিলন জানান, আমি এখনো চিঠি হাতে পাইনি। তার বিরুদ্ধে কী অভিযোগ ছিল জানতে চাইলে তিনি বলেন, এটি আমি জানি না। আমাকে এসব বিষয়ে কিছুই জানায়নি।

রোববার রাতে ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে অব্যাহতির কথা জানানো হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি শিশিরকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

সম্প্রতি শিশিরের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগ ওঠে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে এই অভিযোগ তোলা হয়।

আজ কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা জানান, শিশিরের অব্যাহতির বিষয়টি ফেসবুক থেকে জানতে পারছি।

এ ব্যাপারে মন্তব্যের জন্য শিশিরের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি