1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

যুব জমিয়ত বাংলাদেশ গৌরীপুর উপজেলার যুব সমাবেশ ও কর্মী সম্মেলন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

যুব জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার যুব সমাবেশ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এই উপলক্ষে শনিবার যুব জমিয়ত বাংলাদেশ গৌরীপুর উপজেলা উদ্যোগে পৌর শহরে শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রা শেষে স্থানীয় ইসলামাবাদ সিনিয়র মাদরাসা প্রাঙ্গণে যুব সমাবেশ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

যুব সমাবেশ ও কর্মী সম্মেলনের উদ্বোধন করেন যুব জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আশরাফুজ্জামান।

সম্মেলনের প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ গৌরীপুর উপজেলা শাখার সভাপতি মুফতি নাযিম উদ্দীন।

যুব জমিয়ত বাংলাদেশ উপজেলা শাখার আহ্বায়ক মাওলানা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে ও মো. শফিকুল ইসলামের সঞ্চালনা বিশেষ অতিথির বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামাল উদ্দীন ইউসুফ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা নূরুল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আবু জিনাদ, যুব জমিয়ত বাংলাদেশ ময়মনসিংহ জেলা শাখার মাওলানা মো. মতিউর রহমান, মাওলানা ফিতরাতুউল্লাহ সাদি, মো. হুমায়ুন কবীর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি