1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
লক্ষ্মীপুরে মাটির নিচে ‌‘রহস্যময়’ সুড়ঙ্গ, ভেতরে মিলেছে বিছানা-বালিশ নদীর ঘাটে লুকানো ছিল ১৫ ব্যারেল তেল এসএসসির প্রশ্নফাঁসের বিষয়টি গুজব, সিটিটিসির অভিযানে গ্রেপ্তার ৪ কাগজপত্রবিহীন চালকদের লাইন থেকে সরে যেতে বলায় ইউএনওকে ধাওয়া ‘শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ‘আদুভাই’ ছড়ি ঘোরাক, এটা দেখতে চাই না’ বিমানের পরিচালনা বোর্ড পুনর্গঠন, নতুন চেয়ারম্যান রুমি এ হোসেন হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রিশাল মানবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ জামায়াতের এমপিকে অবরুদ্ধ করে গাড়ি ভাঙচুরের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৯ মেধাভিত্তিক মানবসম্পদ গড়ে তোলা সরকারের অঙ্গীকার : প্রধানমন্ত্রী

গৌরীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাকিবুল ইসলাম রাকিব, গৌরীপুর
  • আপডেট : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪

ময়মনসিংহের গৌরীপুরে ফাতেমা খাতুন (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হিম্মত নগর গ্রামে স্বামীর বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ হিম্মত নগর গ্রামের উজ্জল মিয়ার স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ফাতেমা খাতুনের বাড়ি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায়। প্রায় দশ বছর আগে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হিম্মতনগর গ্রামের নেকবর আলীর ছেলে উজ্জল মিয়ার সাথে বিয়ে ফাতেমার। তাদের সংসারে কোন সন্তান ছিল না। সম্প্রতি উজ্জল মিয়া দ্বিতীয় বিয়ে করেন। মঙ্গলবার রাতে গৃহবধূ ফাতেমা খাতুন পরিবারের সাথে রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। তার স্বামী উজ্জল দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুমান আলাদা ঘরে।

বুধবার সকালে ফাতেমার ঘরের দরজা বন্ধ দেখে পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে। কিন্তু কোন সাড়া-শব্দ না পাওয়ায় দরজা ভেঙে দেখে ঘরের ধরনায় ওড়না পেচিয়া গলায় ফাঁস নিয়েছে ফাতেমা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মাযহারুল আনোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি