1. najmush71@gmail.com : admin : Najmush Shakeer
  2. munir2002lubnan@gmail.com : Munirul Huq Khan : Munirul Huq Khan
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
ল্যাপটপ বিক্রির বিজ্ঞাপন, যশোরে ‘হানি ট্র্যাপে’ ফেলে সর্বস্ব লুট ভারতের ‘হাসিনা কার্ড’ আর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক একসঙ্গে যায় না: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষ্যে ঈশ্বরগঞ্জ বিএনপির আনন্দ মিছিল রোববার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আমিরের সঙ্গে বিএনপি গণমাধ্যমের অবাধ স্বাধীনতায় বিশ্বাস করে: প্রতিমন্ত্রী টুকু ঢাকা-রিয়াদ-ঢাকা সরাসরি ফ্লাইট চালু ১/১১’র সময় ডিজিএফআইর বন্দিশালায় রাখা হয় বর্তমান প্রধানমন্ত্রীকে: চিফ প্রসিকিউটর ‘রিহ্যাব-রাজউক ইন্সপেক্টর ও ভবন মালিকদের যৌথ প্রযোজনায় অনিয়ম হচ্ছে’ মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, যা করার ভেবেচিন্তে করবেন: আইনমন্ত্রী জুলাই জাদুঘরকে স্বায়ত্তশাসিত হিসেবে স্বীকৃতি দিয়ে আইনের দাবি নাহিদের

আবরার ফাহাদ জাতীয় ঐক্যের প্রতীক : ঢাবি শিবির সভাপতি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত শহীদ আবরার ফাহাদকে জাতীয় ঐক্যের প্রতীক বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম।

রবিবার (৬ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে সাদিক কায়েম বলেন, ‘আমাদের জাতীয় ঐক্যের প্রতীক শহীদ আবরার ফাহাদ। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং দেশের সার্বভৌমত্বের হুমকির বিরুদ্ধে লড়াইয়ের সম্মুখ সেনাপতি আমাদের প্রিয় আবরার ফাহাদ। নির্যাতিত মজলুম ছাত্র-জনতা আজ শ্রদ্ধাভরে স্মরণ করছে জাতির এই সূর্যসন্তানকে।’

শেখ হাসিনা দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দেশকে ভারতের অঘোষিত কলোনিতে পরিণত করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘ভারতের হয়ে নিজ দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার ভুলুণ্ঠিত করা এবং দেশের সাংস্কৃতিক, অর্থনৈতিক, সামাজিক স্বকীয়তাকে পরজীবীকরণ করার হীন কৌশল অবলম্বন করেছিল পতিত স্বৈরাচার হাসিনা। এই আধিপত্যবাদের বিরুদ্ধে যারা হুমকি হিসেবে দাঁড়িয়েছিল, তারাই ফ্যাসিস্টের রক্তচক্ষুতে পরিণত হয়েছে। দেশের সার্বভৌমত্বের রক্ষাকবচ হিসেবে যাদেরই আবির্ভাব ঘটেছে, তাদেরকেই বরণ করতে হয়েছে মৃত্যুর মতো নির্মম পরিণতি।

আবরার ফাহাদের হত্যার দায় শুধু ঘাতক দলের নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এই দায় তাদেরও যারা ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত থাকলেই নিপীড়ন করাকে বৈধতা দিয়েছিল। স্মরণ করিয়ে দিতে চাই, আবরার ফাহাদের পূর্বে ছাত্রলীগের টর্চার সেলে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বুয়েটের ছাত্র সিরাজুল ইসলামসহ বহু ছাত্রশিবিরের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থী নির্মম নির্যাতনের শিকার হয়েছিল। কিন্তু ভারতের দোসর ও ইসলামোফোবিক একটা পক্ষ এই নির্মম নিপীড়নে শুধু চুপই থাকে নাই, বরং সক্রিয় সমর্থনও দিয়েছিল।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২৩ আঙ্গর টিভি